বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
স্বাস্থ্যখাতে লুটপাটে সেবা কার্যক্রম ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাড়ছে বিনিয়োগ, বদলাচ্ছে শিক্ষাক্রমও: শিক্ষামন্ত্রী বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্তকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী আইডিআরএর নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন মাদক থেকে যুবসমাজকে রক্ষায় খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার: তথ্যমন্ত্রী নয়টি সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন
Advertise with us

এক হাজার টাকার লাল নোট বাতিলের বিষয়টি গুজব: বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এক হাজার টাকার লাল নোট বাতিলের বিষয়টি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ফেসবুকে যেটি ছড়িয়ে দেয়া হয়েছে এটির কোনও ভিত্তি নেই। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনও নির্দেশনা জারি করেনি। তিনি সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন।

এর আগে ‘এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সময়সীমা এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপরে এই নোট আর চলবে না’ এ ধরনের একটি গুজব ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এটি ভুয়া।

যা লেখা আছে ওই ভুয়া নির্দেশনায়-

জামালপুরের কৃষি ব্যাংকের নামে ফেসবুকে ঘুরছে একটি ভুয়া নির্দেশনা। বিশেষ দৃষ্টি আকর্ষণ শিরোনামে সেই নির্দেশনায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে একহাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২। এরপর আর কোনও এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে তারিখ দুপুর ১২ টার মধ্যে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

সেই নির্দেশনা আরও বলা আছে, ‘পরবর্তী দিন হতে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office