শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা বিক্রি করবে টিসিবি

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মে ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলেও ১১০ টাকা লিটারেই তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কম দামে তেল বিক্রির এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে সংস্থাটি।

এর অংশ হিসেবে আগামী জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ১১০ টাকা লিটার দামে তেল বিক্রি করবে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বাণিজ্য সচিব জানান, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা হাতে নিয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।

বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। তবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের স্বল্পমূল্যে সয়াবিন তেলসহ নিত্যপণ্য সরবরাহ করছে সরকার। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে এ সহায়তা করা হচ্ছে।

গত ৫ মে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন তেলের দাম নির্ধারণ করে দেয়। এতে লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। ৭ মে থেকে বাজারে এ দাম কার্যকর হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office