শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপনের আহ্বান

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশে ফেসবুকের কার্যালয় স্থাপন করতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

বুধবার (১২ মে) ঢাকার সচিবালয়ে তার দপ্তরে ফেসবুকের (মেটা) উচ্চপর্যায়ের তিন সদস‌্যের একটি প্রতিনিধিদল সৌজন‌্য সাক্ষাতকালে এ আহ্বান জানান তিনি।

এসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা, নৈরাজ‌্য ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে গুজব ছড়াতে ফেসবুক ব‌্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিতে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব‌্যবহার করে আপত্তিকর উপাত্ত অপসারণ ও ব‌্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করার পরামর্শ দেন।

মোস্তাফা জব্বার বলেন, সামাজিক যোগাযোগ মাধ‌্যমে মানুষের সংযুক্তি প্রসারিত হয়। ফেসবুক পৃথিবীর অনেক জায়গায় সাবমেরিন ক‌্যাবল সংযোগ দিয়ে আসছে। তাই বাংলাদেশেও অনুরূপ সাবমেরিন ক‌্যাবল সংযোগ প্রদানে ফেসবুকের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। এছাড়া টেলিযোগাযোগ মন্ত্রী ফেসবুকের কমিউনিটি মানদণ্ডের বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনার জন‌্য বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রতিনিধিদলের নেতা আপত্তিকর ছবি ও তথ‌্য উপাত্তসহ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার উদ্দেশ‌্যে ব‌্যবহৃত পোস্ট অপসারণে তাৎক্ষণিক ব‌্যবস্থা গ্রহণসহ ফেসবুকের বিদ‌্যমান ইস‌্যুগুলোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস ব‌্যক্ত করেন। প্রতিনিধিদল বাংলাদেশে ব্রডব্রান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ, দেশের শতকরা ৯৮ ভাগ এলাকায় ফোরজি মোবাইল নেটওয়ার্ক বিস্তার, ফাইভজি-চালু ও ফাইভ-জি স্পেকট্রাম নিলামসহ ডিজিটাল অবকাঠামো বিকাশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office