শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মন্ত্রী দিয়ে ফোন করাবেন না, কারো প্রভাবে কাজ হবে না : হাইকোর্ট

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস (পিএলএফএস) লিমিটেডের ঋণগ্রহীতাদের সতর্ক করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, আপনারা পিপলস লিজিং থেকে টাকা নিয়েছেন। টাকা নিয়ে আপনারা বসে আছেন। এই টাকা চোর বাটপারদের টাকা না। এটা জনগণের টাকা। আর যারা টাকা রেখেছে সেই সব সাধারণ মানুষ রাস্তায় রাস্তায় ঘুরছে। আগে টাকা দিন। প্রতিষ্ঠানটিকে বাচাঁতে হবে। আগে টাকা দিবেন তারপর আলোচনা, দরকষাকষি। টাকা না দিলে জেলে যেতে হবে।

আরেফীন শামসুল আলামীন নামের একজন ঋণগ্রহীতা আদালতে বলেন, আমার জন্য একশ ৬০ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু পিপলস লিজিং আমার কাছে ৩৮৪ কোটি টাকা দাবি করছে। আমি প্রতিমাসে ২০ লাখ টাকা কিস্তি দিতাম। গত ২৪ মাস কোনো কিস্তি দেইনা। এসময় আদালত এই ব্যবসায়ীর আত্মীয়স্বজনের পরিচয় তুলে ধরে বলেন, মন্ত্রী দিয়ে ফোন করাবেন না। মন্ত্রী বা কারো প্রভাবে কাজ হবে না। আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। আপনারা আইনের মধ্যে পড়ে গেছেন। আগামী তারিখের আগেই একটা কিস্তির টাকা দিয়ে আসুন। এরপর কথা বলুন। আদালত বলেন, আপনাদের প্রথম দায়িত্ব টাকা দেওয়া। এরপর কে কত টাকা কবে কিভাবে দেবে সে ব্যাপারে আলোচনা হবে।

পিএলএফএস লিমিটেড অবসায়ন সংক্রান্ত মামলায় শুনানিকালে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের কম্পানি বেঞ্চ বৃহস্পতিবার এ মন্তব্য করেন। পিপলস লিজিং থেকে ঋণ নেওয়ার বিষয়ে ঋণখেলাপিদের বক্তব্য শোনার সময় এ মন্তব্য করেন আদালত। এসময় আদালত বাংলাদেশ ব্যাংক, ঋণগ্রহীতা ও তাদের আইনজীবীদের বক্তব্য শোনেন। আদালত আগামী ৯ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত দুইদিনে যারা হাজির হননি তাদের আগামী ৯ মার্চ হাজির হতে নির্দেশ দেন।

আদালতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী ছিলেন কাজী এরশাদুল আলম। ঋণগ্রহীতাদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দা নাসরিন, আব্দুস সাত্তার পালোয়ান, বেলায়েত হোসেনসহ বেশ কয়েকজন। পিপলস লিজিং এর সাময়িক অবসায়কের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।

হাইকোর্ট গত ২১ জানুয়ারি এক আদেশে পিপলস লিজিং থেকে ৫ লাখ টাকার ওপরে ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপী হয়েছেন এমন ২৮০ জনকে তলব করেন হাইকোর্ট। এদের মধ্যে ২৩ ফেব্রুয়ারি ১৪৩ জনকে এবং ২৫ ফেব্রুয়ারি ১৩৭ জনকে হাজির হতে বলা হয়। এরমধ্যে প্রথম দিন ১৪৩ জনের মধ্যে ৫১ জন হাজির হন। আর গতকাল নির্ধারিত দিনে ১৩৭ জনের মধ্যে ৪৫ জন হাজির হন।

পিপলস লিজিং এর সাময়িক অবসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের করা এক আবেদনে পিপলস লিজিং-এর প্রায় ৫শ জনের বেশি ঋণগ্রহীতার একটি তালিকা দাখিল করা হয়। এই তালিকা দাখিলের পর ৫ লাখ টাকা এবং তার ওপরে নেওয়া ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপী হয়েছে এমন ২৮০ জনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। সূত্র কালের কন্ঠ

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office