শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিনোদন ডেস্ক

মৃণাল সেনকে নিয়ে দুই সিনেমা ও সিরিজ

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৪ মে ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারতীয় কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। আজ শনিবার (১৪ মে) ৯৯ তম জন্মদিন। বেঁচে থাকলে তার তার বয়স হত ৯৯ বছর। কিন্তু ২০১৮ সালের ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। পরিচালক মৃণাল সেনের সামনের বছর জন্ম শতবার্ষিকী পালিত হবে। সে উপলক্ষ্যে কলকাতার তিন তারকা নির্মাতা বানাচ্ছেন দুই ভিন্ন সিনেমা ও একটি ওয়েব সিরিজ।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের ১০০ বছরের জন্মদিন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অঞ্জন দত্ত এবং সৃজিত মুখোপাধ্যায়ের মতন প্রথম সারির পরিচালকরা কাজ করছেন তাকে নিয়ে। এই খবরটি শনিবার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন।

মৃণাল সেনের পুত্র কুণাল বলেন, ‘একজন স্বতন্ত্র মানুষ হিসেবে ও পরিচালক হিসেবে বাবা সম্পূর্ণ জীবন কাটিয়েছেন। আমরা তার জন্মশতবার্ষিকীর কাছাকাছি চলে এসেছি। বাবা জীবনে অনেক সম্মান পেয়েছেন। অনেক বাহবা পেয়েছেন। এই মুহূর্তে তিনটি সিনেমা তৈরি হচ্ছে বাবার জীবন এবং কাজ নিয়ে।”

এর পাশাপাশি তিনি জানান যে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় তৈরি করছেন ‘পালান’ নামের একটি সিনেমা। সেই সিনেমায় মৃনালের ‘খারিজ’ সিনেমার চরিত্রদের তিনি ৪০ বছর এগিয়ে দিয়েছেন। ‘খারিজ’-এ যারা অভিনয় করেছিলেন, তারা অনেকেই একই চরিত্রে কৌশিকের সিনেমাতেও অভিনয় করছেন।

এমনকি পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি কাল্পনিক বায়োগ্রাফি। সেটির নাম তিনি দিয়েছেন ‘পদাতিক’। এটি সিরিজ। কুনাল সেন বলেন, ‘অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচার ফিল্ম। বাবা ও অঞ্জনের কথপোকথনের উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই সিনেমা।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office