শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আমাদের লক্ষ্য চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেওয়া: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২২ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের ঊষালগ্নে আছি। এ বিপ্লবে প্রধান হাতিয়ার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানো টেকনোলজির মতো আধুনিক ও উন্নত প্রযুক্তি। আমাদের লক্ষ্য এ বিপ্লবে নেতৃত্ব দেওয়া। তাই সরকারি কর্মচারীদের আগামী দিনের নেতৃত্ব প্রদানে সক্ষম হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য তাদেরকে তথ্য-প্রযুক্তিতে আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।’

রোববার (২২ মে) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারীরা জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। তাই, সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তাদেরকে সততা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে সেবা দিতে হবে।’

সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোমিনুর রশীদ আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পাঁচ মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএস ব্যাচের ১০২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office