শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বিদ্যুতের তার পড়ে ছিল টিনের বেড়ায়, হাত লাগায় ২ বোনের মৃত্যু

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ৩০ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। উপজেলার চানপুর ইউনিয়নের চরশ্যামরা গ্রামে সোমবার সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লাবনী আক্তার (১৫) ও নাবিলা আক্তার (৪) চরশ্যামরা গ্রামের ট্রলারশ্রমিক আলী হোসেন মোল্লার মেয়ে। আলী হোসেন মোল্লার তিন মেয়ের মধ্যে লাবনী সবার বড় এবং নাবিলা সবার ছোট। মেজো মেয়ে লামিয়া আক্তার দুর্ঘটনার সময় ঘরের বাইরে ছিল।

ঘটনাস্থল পরিদর্শনকারী মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক মিঠু আহম্মেদ জানান, আলী হোসেন মোল্লার টিনের ঘরের বেড়ার ওপর বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। এতে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে যায়। সকাল আনুমানিক ৯টায় লাবনী ও নাবিলা খাবার খাওয়ার সময় টিনের বেড়ায় হাত লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তিনি আরও জানান, দুই বোন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দৃশ্য দেখে লামিয়া চিৎকার দিলে প্রতিবেশীরা এসে মেইন সুইচ বন্ধ করে লাবনী ও নাবিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

চানপুর ইউনিয়নের চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় গোটা চরশ্যামরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুন্নবী ঘটনাস্থলে গিয়ে নিহত দুই বোনের স্বজনদের সান্ত্বনা দেন এবং দাফনের জন্য ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office