শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে যুবকের মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ৩০ মে ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

খুলনার সিটি কলেজ এলাকার প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে সোমবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবীন বিশ্বাস (২৫) নামে মাদকাসক্ত ওই যুবককে ২৪ মে এই কেন্দ্রে ভর্তি করা হয়েছিল।

ওই কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বিশ্বাস জানান, তাদের কেন্দ্রে মাদকাসক্ত ৯ জন যুবক ভর্তি রয়েছে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে তারা সবাই দাঁত ব্রাশ করছিল। হঠাৎ করে ২/৩ জন তিনতলার বারান্দায় গিয়ে দেখে নবীন বিশ্বাসের গলায় গামছা দিয়ে গ্রিলের সঙ্গে ফাঁস লাগানো রয়েছে। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নবীন বিশ্বাস স্পিরিটের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে সেবন করতো। মাদকাসক্ত হয়ে পড়ায় নিরাময়ের জন্য তার বাবা ও বোন ২৪ মে তাকে এখানে ভর্তি করেন। নবীন নড়াইল জেলার কালিয়া উপজেলার হররিয়া গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।

খুলনা থানার ওসি হাসান আল মামুন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হচ্ছে। ময়নাতদন্ত করেই মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office