শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘আগামীকাল’ মুক্তি পাচ্ছে ৩০ হলে

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘আগামীকাল’ ছবির মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর একসঙ্গে প্রেক্ষাগৃহে আসছেন মামনুন ইমন ও জাকিয়া বারি মম। সর্বশেষ ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় এসছিলেন তারা। শুক্রবার তাদের অভিনীত ‘আগামীকাল’ এবার দেশের ৩০টি মুক্তি পাচ্ছে।

ছবিটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালক অঞ্জন আইচের। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ছবিটি দেশের প্রায় আটটি লোকেশনে এই চলচ্চিত্র চিত্রায়িত হয়েছে ছবিটি। এই চলচ্চিত্র বাংলাদেশের নিসর্গ প্রকৃতিকে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে বলে দাবী নির্মাতার।

ছবিটি নিয়ে মামনুন ইমন বলেন, ‘দেশের সেরা ৩০টি প্রেক্ষাগৃহে ‘আগামীকাল’ মুক্তি পেতে যাচ্ছে। এটা বেশ ভালো লাগছে। সিনেপ্লেক্সসহ বড় সব প্রেক্ষাগৃহেই আমাদের সিনেমা মুক্তি পাবে। ’

‘আগামীকাল’ নিয়ে পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘সিনেমাটির পরতে পরতে উৎকণ্ঠা, উত্তেজনা রয়েছে। এতে ইমন, মম, সূচনা ও শতাব্দীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। সব মিলিয়ে একটি ভালো সিনেমা হতে যাচ্ছে। আমার বিশ্বাস দর্শক সিনেমাটি ৫ মিনিট দেখলেই শেষ না করে আর উঠতে পারবেন না। ’

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র ও ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office