বিনোদন ডেস্ক | বুধবার, ০৮ জুন ২০২২ | প্রিন্ট | ১০৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
এই সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাাহিকটির তৃতীয় কিস্তি শেষ হওয়ার দর্শকদের দাবির মুখে ফের চতুর্থ কিস্তি প্রচার হচ্ছে। নাটকটির পাশা ভাই, শুভ, কাবি হাবু ভাই ও শিমুল চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের মাঝে যেনো জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। তাই প্রতিটি পর্ব প্রচারে আসার পরই সর্বোচ্চ ভিউয়ের রেকর্ড গড়ছে।
তবে নাটকটি নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও থামাতে পারছে না এর দর্শকপ্রিয়তা।
বিশেষ বিশেষ উৎসবে নাটকটির বিশেষ পর্বও আলাদা করে প্রচার হয়ে থাকে। গেলো ঈদে রমজানে ব্যাচেলরদের নানা কর্মকাণ্ড নিয়ে নির্মিত সেই পর্বের নাম ‘ব্যাচেলরস রমজান’প্রচার হয়। যা দর্শকপ্রিয়তা পায়।
তার ধারাবাহিকতায় আগামী কোরাবানির ঈদের জন্যও নির্মিত হচ্ছে ‘ব্যাচেলর কোরবানি’ নামে এই নাটকের বিশেষ পর্ব। গত ৪ জুন থেকে শুরু হয় এর শুটিং। ঢাকার নানা প্রান্তে হয় এই নাটকের শুটিং। বুধবার লালমাটিয়ায় নাটকটির নাটকটির শুটিং শেষ হচ্ছে বলে জানালেন এর পরিচালক কাজল আরেফিন অমি।
অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই বিশেষ পর্বে তুলে ধরা হবে ব্যাচেলররা কীভাবে কোরবানির জন্য গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে; কাবিলা, পাশা, শুভ কিংবা হাবু ভাইয়েরা কীভাবে ঈদ উদযাপন করে এ সমস্ত কিছু।
নাটকটির শুটিং করতে গিয়ে গরুর দৌড়ানির মুখে পড়েন অভিনেতারা। দৌড় দিতে গিয়ে পড়ে নাটকের কাবিলা চরিত্রে অভিনয় করা পলাশ ও হাবু ভাই চরিত্রে অভিনয় করা চাষী আলম আহত হোন।
অমি বলেন, ‘দর্শকরা স্ক্রিণে শুধু আমাদের কাজটা দেখে। কিন্তু এর পেছনে আমাদের সবার কতটা পরিশ্রম করতে হয় তা কিন্তু কেউ তেমন জানেন না। তবে এই পরিশ্রম স্বার্থক হয় যখন নাটকটি দর্শকদের ভালোবাসা পায়। দর্শকটা এটি দেখে। আশা করি আগামী ঈদে ব্যাচেলর কোরবানী নাটকটি দর্শকদের মাঝে সাড়া ফেলবে।’
বিশেষ এই নাটকেও ব্যাচেলর পয়েন্টের তারকারাই অভিনয় করছেন। রয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ। বরাবরের মতো এটিও দেখা যাবে ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে।