শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসার চ্যালেঞ্জ সামনে

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আর মাত্র দুই দিন পর বাঙালির আরেকটি স্বপ্ন পূরণ হতে চলেছে। খুলে যাচ্ছে পদ্মা সেতুর দ্বার; উন্নয়ন-অগ্রগতির আরেকটি মহাসোপান। ষড়যন্ত্রের কূটচাল আর চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজস্ব অর্থে নির্মিত এই সেতুটিই এখন বাংলাদেশ নামের বদ্বীপ রাষ্ট্রের সক্ষমতার প্রতীক। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা তিন মেয়াদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিস্ময়কর সাফল্যের স্মারক।

এই মুহূর্তে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সফল বাস্তবায়ন উজ্জীবিত আওয়ামী লীগের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ এনে দিয়েছে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারাকে ধরে রেখে আগামী বছরের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থ দফায় ক্ষমতায় আসাটাই প্রধান চ্যালেঞ্জ। সরকারের সামনে রয়েছে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চ্যালেঞ্জ। ওই নির্বাচনে বিএনপিসহ সরকারবিরোধী প্রধান দলগুলোকে আস্থায় এনে নির্বাচনের মাঠে নিয়ে আসার চ্যালেঞ্জও রয়েছে তাদের সামনে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী পক্ষের সম্ভাব্য আন্দোলন মোকাবিলার কৌশলও নির্ধারণ করতে হবে।

এর আগে অবশ্যই ভোজ্যতেল ও নিত্যপণ্যের দুঃসহ মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরে সহনীয় পর্যায়ে নিয়ে আসাসহ জনজীবনের সব সংকট নিরসনের মাধ্যমে জনগণকে পূর্ণ আস্থায় নিয়ে আসতে হবে। করোনা সংকট শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে ওঠাও আওয়ামী লীগ সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এসব চ্যালেঞ্জের মধ্যেই আজ বৃহস্পতিবার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। ১৯৪৯ সালের ২৩ জুন যার যাত্রা শুরু। ৭৩ বছরের মাথায় এসে সেই দলটি আসলে কতটা এগোল? এমন প্রশ্নে নানা প্রত্যাশার কথাও তুলে ধরেছেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। পাশাপাশি আগামী নির্বাচনে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দল ও দেশ এগিয়ে যাক- এমনটাও প্রত্যাশা করছেন স্বাধীনতার নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের অগণিত সাধারণ নেতাকর্মী-সমর্থক।

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তিনি করোনা সংকট মোকাবিলার সফলতার ধারাবাহিকতায় উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

ক্ষমতার টানা ১৩ বছরে দেশের উন্নয়ন-অগ্রগতি অর্জন, বিশেষ করে করোনা সংকটের মধ্যেও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের সাফল্যকে আগামী নির্বাচনের প্রচারে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ। প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে দেশজুড়ে আনন্দ শোভাযাত্রা, সভা-সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা এবং আতশবাজি উৎসবসহ ব্যাপক আনন্দ-উৎসব আয়োজনের পরিকল্পনা চলছে।

প্রত্যাশা :ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার যেভাবে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি ল্যান্ডমার্ক স্থাপনা করে বিশ্বে মর্যাদা কুড়িয়েছে। একইভাবে তারা জনগণের কল্যাণে আত্মনিয়োগ করে দেশকে এগিয়ে নেবে- এমনটাই প্রত্যাশা করি। একই সঙ্গে গত নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার বাস্তবায়নে কঠোরতার সঙ্গে দুর্নীতিমুক্ত সমাজ, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ মানুষের সংকট নিরসনের মধ্য দিয়ে জনগণকে কাছে টানতে সক্ষম হবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের প্রতি প্রত্যাশা থাকবে- আগামী দিনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বঙ্গবন্ধুর স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা তথা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনব্যবস্থা, মানুষের আত্মনিয়ন্ত্রণ ও ভোটের অধিকার, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সাম্য, মানবিক মর্যাদাবোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।

৭৩ বছরের পথচলা :১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার কেএম দাস লেনে খানবাহাদুর মৌলভি কাজী আবদুর রশীদের রোজ গার্ডেনের বাসভবনে প্রগতিবাদী ও তরুণ মুসলিম লীগ নেতাদের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলনে জন্ম হয় পাকিস্তানের প্রথম বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের। অসাম্প্রদায়িক চেতনায় ১৯৫৫ সালে কাউন্সিলের মাধ্যমে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দ বাদ দেওয়া হয়। নতুন নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। স্বাধীনতার পর নামকরণ হয় বাংলাদেশ আওয়ামী লীগ।

কর্মসূচি :প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিতে রয়েছে, আজ সূর্যোদয়ের ক্ষণে দলের কেন্দ্রীয় ও দেশব্যাপী কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সকাল সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office