শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

নিশোর উপস্থাপনায় তারকাবহুল ‘আনন্দমেলা’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নন্দিত অভিনেতা আফরান নিশোর উপস্থাপনায় বিটিভিতে প্রচার হবে তারকাবহুল ‘আনন্দমেলা’। এতে তাঁর অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন তিনি। আর চরিত্রগুলোর মাধ্যমে নিশো সাজিয়ে তুলবেন পুরো আনন্দমেলা। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। প্রযোজকদ্বয় জানান, শুধু উপস্থাপনাতেই নয়, আনন্দমেলাজুড়ে থাকছে বিভিন্ন চমক। একটি পর্বে আড্ডায় অংশ নিয়েছেন পরীমণি ও তাঁর স্বামী শরিফুল রাজ।

জানা যায়, এতে পরী তাঁর সংসারের হালচালের খবর দিয়েছেন। কথা বলেছেন মিডিয়া নিয়েও। তৈরি হয়েছে একটি থিম সং। এতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা। থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা। এ ছাড়া রয়েছে নিশীতা বড়ূয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন অপু বিশ্বাস ও সাইমন। থাকছে নুসরাত ফারিয়ার নাচ। ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তাঁর ছবির নায়িকা অঞ্জনাকে নিয়ে। এ ছাড়া থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা। বিটিভির নিজস্ব স্টুডিওতে সম্প্রতি আনন্দমেলার শুটিং শেষ হয়েছে। এটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office