শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আমতলীর পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি বড় ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।

আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের জেলে রাজু গাজী রোববার বিকেলে পায়রা নদীতে ইলিশের জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করেন। সন্ধ্যা ৮টার দিকে জাল তুলে দেখেন বিশাল আকারের একটি ইলিশ জালে ধরা পড়েছে। মাছটি বাজারে এনে ওজন মেপে দেখেন পৌনে ৩ কেজি। মাছটি রাজু গাজীর কাছ থেকে পাইকারি ব্যবসায়ী আলামিন বয়াতি ৭ হাজার ৫০০ টাকায় কেনেন। সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে রাজু গাজী বলেন, এ বছর পায়রা নদীতে এত বড় সাইজের ইলিশ ধরা পড়েছে বলে আমার জানা নেই।

পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান, মাছটি কেনার পরপরই অনেক লোক এক নজরে দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আমতলী বাজারের হিজবুলতাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এ বছর আমতলী বাজারে এ পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগড়ে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীত বড় সাইজের মাছ ধরা পড়ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office