শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পুলিশের প্রশিক্ষণে ছোড়া টিয়ার শেল পড়ল আবাসিক এলাকায়

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ২৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রাম নগরীর দামপাড়ায় পুলিশের ফায়ারিং রেঞ্জ থেকে ছোড়া একটি টিয়ার শেল কুসুমবাগ আবাসিক এলাকায় একটি ভবনের এসে পড়েছে। এতে প্রচণ্ড ধোঁয়া এবং ঝাঁঝালো গন্ধে এলাকার বাসিন্দাদের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক সৃষ্টি হয়। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

শনিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন থেকে ছোড়া টিয়ার শেলটি পার্শ্ববর্তী লালখান বাজার ওয়ার্ডের একটি আবাসিক এলাকায় এসে পড়ে।

সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল বলেন, পুলিশের ফায়ারিং রেঞ্জ থেকে একটি টিয়ার শেল কুসুমবাগ আবাসিকের একটি বাসায় এসে পড়ে। মুহুর্তেই টিয়ার শেলের ধোঁয়ায় সেখানে আচ্ছন্ন হয়ে যায়। আশাপাশের বাসাগুলো থেকে লোকজন বাইরে বেরিয়ে আসেন।

তিনি আরও জানান, ৬ বছর বয়সী এক শিশুসহ কয়েকজন গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, দামপাড়ায় ফায়ারিং প্রশিক্ষণের সময় একটি টিয়ার শেল কোন কারণে পুলিশ লাইনের বাইরে একটি ভবনের সীমানা দেয়ালের কাছে গিয়ে পড়েছিল। এতে স্বাভাবিকভাবে কিছুক্ষণের জন্য আশপাশের এলাকার লোকজনের চোখ-নাকে জ্বালাপোড়া হয়েছিল। কিছুক্ষণ পর সেই অবস্থা কেটে যায়। পুলিশ টিয়ার শেলের খোলস উদ্ধার করেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office