শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

গায়ে ঢাকাইয়া শাড়ি, ওটিলিয়া যেনো লাল টুকটুকে গোলাপ

বিনোদন ডেস্ক   |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দোহারা গড়ন। বাদামি রঙের চুল। গায়ে জড়ানো লাল টকটকে বাংলাদেশি শাড়ি। যেনো সদ্য ফোটা লাল গোলাপ। রোববার এমন বেশেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি দিয়েছেন রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। এখন বাংলাদেশেই অবস্থান করছেন সে। ছবিটর ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশর ট্রেডিশনাল পোশাকে।’

ওটিলিয়া ব্রুমার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার। যাকে বলা হয় ‘বিলিয়নিয়ার খ্যাত গায়িকা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি।

দেশের একটি মুঠোফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা ওটিলিয়ার।

২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ওটিলিয়ার লাইভ কনসার্ট। এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেও কনসার্ট করেন তিনি।

এ প্রসঙ্গে ওটিলিয়া লাইভ ইন ঢাকা ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পণা করেছিলাম ওকে আমাদের দেশীয় পোশাক পড়াব।সেটাই করেছি আমরা। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওকে।’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office