শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন, একজনের মৃত্যু

বিনোদন ডেস্ক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

লাভ রঞ্জন পরিচালিত ‘অ্যানিমেল’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। শুক্রবার এই ছবির শুটং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন মারা যাওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ এই আগুন লাগে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত এক যুবকে উদ্ধার করে স্থানীয় কুপার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। যদিও সে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, একটি দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা স্টুডিওতেও ছড়িয়ে পড়ে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে আহত হোন অনেকেই।

আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল সিনেমার শুটিং। রাত সাড়ে ১০টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমার শুটিং।

২০২৩ সালের ৮ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিমেল’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। রশ্মিকা মান্দানাও অভিনয়ের কথা আছে এ সিনেমায়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office