শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

১৫ আগস্টের হত্যাকাণ্ড গণহত্যার শামিল: শেখ পরশ

রাজনীতি ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ড গণহত্যার শামিল। এই হত্যাকাণ্ড ছিল সুদূরপ্রসারী পরিকল্পিত এক হত্যাযজ্ঞ। তবে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর নাম বাঙালি জাতির অন্তর থেকে মুছে ফেলতে পারেনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত কোরআন খতম, দোয়া ও অসহায়-দুঃস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শেখ পরশ এসব কথা বলেন। শোকের মাস আগস্ট উপলক্ষে যুবলীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মঞ্জুর আলম শাহীন, খালেদ শওকত আলী, সাজ্জাদ হায়দার লিটন, মোয়াজ্জেম হোসেন, মৃনাল কান্তি জোয়াদ্দার, তাজউদ্দিন আহমেদ, বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সুব্রত পাল, বদিউল আলম, শেখ ফজলে নাঈম, কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মাইন উদ্দিন রানা, জয়দেব নন্দী, মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office