শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

বৃষ্টিপ্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় কৃষকরা। শ্রাবণ মাসেও প্রচণ্ড খরা থেকে নিস্তার ও বৃষ্টির কামনায় মঙ্গলবার সকালে উপজেলা ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন মাওলানা আব্দুর রহমান ফরাজী। এলাকার কয়েক হাজার কৃষক এই ইসতিসকার নামাজ আদায় করেছেন। পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাসহ কৃষকের আশীর্বাদের বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

কৃষিনির্ভর জেলা উপকূলীয় পটুয়াখালী। আষাঢ় গড়িয়ে শ্রাবণ চলে এল। কিন্তু দেখা নেই বৃষ্টির। ভরা বর্ষাতেও বৃষ্টি না হওয়ায় এ এলাকার কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সময় পেরিয়ে গেলেও করতে পারছেন না আমান চাষাবাদ।

প্রখর খরা ও দাবদাহে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের বীজতলা। বিকল্প পদ্ধতিতে চাষাবাদ করার জন্য সেই সেচের ব্যবস্থা, এর ফলে রোপা আমন আবাদের ভরা মৌসুমেও কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছেন না।

তাই শ্রাবণের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে ও কৃষকদের আশীর্বাদের বৃষ্টির কামনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কৃষকরা এই ইসতিসকার নামাজ আদায় করেছেন।

প্রসঙ্গত, পটুয়াখালী জেলায় আবাদযোগ্য কৃষি জমি রয়েছে ২ লাখ ৩ হাজার ৮১১ হেক্টর এবং জেলায় এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্র ধরা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৯২৩ হেক্টর। ১৩ হাজার ৮৮৮ হেক্টর জমি অনাবাদি রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office