শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ০৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

শনিবার বিকেলে নগরীর রেল স্টেশনের সামনে সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি পাওয়ার হাউজ মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলো মোড় ও পিকচার প্যালেস মোড় হয়ে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বুকল, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু, সরদার মোশাররফ হোসেন মফিজ, আজিজুল হাসান দুলু প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এর আগে কখনও একবারে জ্বালানি তেলের মূল্য এতো বৃদ্ধি পায়নি। এর ফলে পরিবহন ভাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য অনেক বেড়ে যাবে। স্বল্প আয়ের মানুষ চরম বিপাকে পড়বে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office