শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এক্সচেঞ্জ হাউজের সাথে চুক্তি করতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বিদেশি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন বা প্রবাসী রেমিট্যান্স দেশে আনার চুক্তি করতে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি লাগবে না। ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের পর প্রযোজনীয় তথ্যসহ শুধু কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হবে।

বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের প্রত্যয়নপত্রের প্রয়োজনীয়তাও প্রত্যাহার করা হয়েছে। উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট এক্সচেঞ্জ হাউজের বিষয়ে ডিউডিলিজেন্স মেনে সম্পর্ক স্থাপন ককরতে বলা হয়েছে।

এতদিন ব্যাংকের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ হাউজের সঙ্গে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের অনুমোদন দিত। নতুন নীতিমালার ফলে প্রবাসী আয় আনার ক্ষেত্রে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office