শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

১৫ আগস্টে ‘আমি মায়ের কাছে যাব’

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট। সেদিন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই দিনটিকে মাথায় রেখে নির্মিত হয়েছে কাহিনিচিত্র। নাম ‘আমি মায়ের কাছে যাব’।

সহিদ রাহমানের লেখা ‘মহামানবের দেশে’ গ্রন্থ অবলম্বনে নাটকটি যৌথভাবে নির্মাণ করেছেন অন্তর রহমান ও মোহাম্মদ ফরিদ উদ্দিন। এই নাটকে শেখ রাসেলের গৃহশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিন জাহান।

তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট যখন শিশু রাসেলকে হত্যা করা হয়, তখন তাঁর বয়স ছিল ১০ বছর। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন তিনি। নিষ্পাপ ও নিরপরাধ এই শিশুকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে তাঁকে যেভাবে হত্যা করা হয়েছে, তা মানব ইতিহাসের অন্যতম মর্মস্পর্শী হত্যাকাণ্ড হয়ে থাকবে। মৃত্যুর আগে শিশু শেখ রাসেলের কান্নাজড়িত কণ্ঠে শেষ কথা ছিল, ‘আমি মায়ের কাছে যাব’। সেই গল্পই দেখা যাবে এই কাহিনিচিত্রে। এতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, সাবিহা জামান, শিশুশিল্পী দিহান ও সানজিদ। ১৫ আগস্ট রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে ‘আমি মায়ের কাছে যাব’।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office