শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

খালেদা জিয়ার জন্মদিনে এতিমদের মাংস-ডিম-খিচুড়ি খাওয়ালো ছাত্রদল

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৮তম জন্মদিনে এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি এতিম খানায় এতিমদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবারের মধ্যে ছিল রান্না করা মুরগির মাংস, ডিম ও খিচুড়ি। এ সময় এতিম শিশুদের সঙ্গে খাবার খান ছাত্রদলের নেতারা।

পরে সেখানে অসুস্থ বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ছাত্রদলের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাসেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সভাপতি মো. মোক্তাদির হোসেন তরু, বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office