শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলার হুমকি কঙ্গনার

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

হিন্দি সিনেমার প্রাচীন ও বিখ্যাত পুরস্কার ‘ফিল্মফেয়ার পুরস্কার’। এবার সেই পুরস্কারের মনোনয়ন পেয়ে পুরস্কার দাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

রোববার কঙ্গনা তার ইনস্টাগ্রামে ফিল্মফেয়ারকে কটাক্ষ করে লেখেন, ‘‌২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি। কিন্তু আমার কাছে ওদের অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার জন্য ক্রমাগত ফোন আসছে। এ বছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেওয়াটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।

এদিকে ফিল্মফেয়ারও কঙ্কনার এমন বক্তব্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সেরা অভিনেত্রীর মনোনয়ন থেকে তুলে নেওয়া হয়েছে কঙ্গনার নাম। ফিল্মফেয়ার এক বিবৃতিতে কঙ্গনাকে মনোনয়ন থেকে সরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে।

কিয়ারা আদবাণী, কৃতি শ্যানন, পরিণীতি চোপড়া, তাপসী পান্নু এবং বিদ্যা বালানের পাশাপাশি ‘থালাইভি’তে এই বছর প্রধান ভূমিকায় সেরা অভিনেত্রীর জন্য মনোনয়ন পেয়েছেন কঙ্গনা। এদিকে শুধু ফিল্মফেয়ারই নয়, লতা মঙ্গেশকরের মৃত্যুর পর তাকে ‘মেমোরিয়াম ট্রিবিউটস’ না করায় অস্কার এবং এমিও বয়কটের আহ্বান জানিয়েছিলেন কঙ্গনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office