শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত: কাদের

রাজনীতি ডেস্ক   |   রবিবার, ২৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান জড়িত। এতে কোন সন্দেহ নেই। তিনিই সেই খুনিদের বিদেশ পাঠান এবং পুনর্বাসন করেন।

আজ রোববার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্টের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।

রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ শোক সভার আয়োজন করা হয়।

শোক সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের কোন সুযোগ নেই। এই ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বসে থাকবে না।

তিনি আরও বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িত এবং কারা এর থেকে সুফল ভোগ করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office