শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ১৫ ও ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকা কেজি দরে ওএমএস কর্মসূচির চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ এবং নওহাটা পৌরসভায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সালমা মমতাজ।

এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা মমতাজ বলেন, মানবতার জননী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হতদরিদ্র মানুষের পাশে সবসময় থেকেছেন। সারাবিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন বাংলাদেশে কোন সংকট নেই। খাদ্যবান্ধব কর্মসূচি ২০১৬ সাল থেকে চালু রয়েছে। দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক প্রধানমন্ত্রী এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে ভর্তুকির মাধ্যমে চাল দিচ্ছেন। খাদ্য গুদামে চাল ও আটা মজুদ আছে ১৯ লাখ মেট্রিক টন।

বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ বলেন, স্মরণকালের সর্বোচ্চ খাদ্য দেশে মজুদ আছে। বিশ্ব সংকট কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুবিধা লুটতে চায়।

রাজশাহী জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমার সঞ্চালনায় উভয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটুয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক দিলদার মাহমুদ।

পরে নওহাটায় ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।

সারাদেশে ৫০ লাখ মানুষকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগে সাত লাখ ৭৬ হাজার ভোক্তাকে চাল দেওয়া হবে। জেলায় ৮১ হাজার ৪০০ জনকে দেওয়া হবে। এছাড়াও রাজশাহী জেলায় ওএমএসের আওতায় ৮৫জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office