শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

গুইমারা-রামগড়ে ট্রাক পুড়িয়েছে দুর্বৃত্তরা

সারাদেশ ডেস্ক   |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সন্ত্রাসীদের হামলায় গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা নিহতের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা দেড়টার দিকে একই সময়ে দুটি স্থানে অতর্কিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা।

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের ওপর কলাবোঝাই ট্রাকে আগুন দেয়। একই সময় সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সড়ক করে। ফলে আধাঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের ওপর কলাবোঝাই ট্রাকে আগুন ।
এদিকে একই সময়ে জেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের দাতারাম পাড়া রাস্তার মাথা এলাকায় একদল পাহাড়ি যুবক পাথরবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকের অধিকাংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে জেলার গুইমারার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর গুইমারা উপজেলা সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office