শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

‘অপারেশন সুন্দরবন’-এর প্রথম গান এল

বিনোদন ডেস্ক   |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আগামী ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে। মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচার-প্রচারণার কাজ। তার ধারবাহিকতায় প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান ‘এ মন ভিজে যায়’।

‘অপারশেন সুন্দরবন’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে গানটি। সম্প্রতি সিনেমাটির ফেসবুক পেজ থেকে ছবির কলাকুশলীরা লাইভে এসে নতুন গানটি প্রকাশ করেন।

প্রকাশিত গানটি লিখেছেন গোধূলি শর্মা আর কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। সুর ও সংগীত পরিচালনা করেছেন অম্লান চক্রবর্তী, সংগীতায়োজনে ছিলেন বব এস এন ও ইমন চৌধুরী।

ছবিটির পরিচালক দীপংকর দীপন জানান, সুন্দরবনে র‍্যাবের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে ছবিটিতে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটির টিজার ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রিয়াজ আহমেদ, দর্শনা বণিক, মনোজ প্রামাণিক, তাসকিন রহমানসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office