শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফেরা হলো না বাড়ি

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চাঁদপুরের কচুয়ায় আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ঢাকা-কচুয়া সড়কের হাটমুরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বারৈয়ারা গ্রামের দিগীরপাড় গ্রামের মো. ধনু মিয়ার ছেলে ওয়াজ উদ্দিন (২৮) ও তাঁর স্ত্রী সাবিকুন নাহার (২৩)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াজ উদ্দিন তার স্ত্রীকে নিয়ে সাচার মেডিকেলে চিকিৎসা নিতে যান। ডাক্তার দেখানো শেষে সাচার থেকে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। পরে দুপুর আড়াইটার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি হাটমুরা নামকস্থানে এলে ঢাকা থেকে মালামাল নিয়ে আসা কচুয়াগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ওয়াজ উদ্দিন ও সাবিকুন নাহার ঘটনাস্থলেই মারা যান।

সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন বলেন, আমরা মরদেহ দুইটি উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত ট্রাক-সিএনজি পুলিশ হেফাজতে আছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office