শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা, আগ্নেয়াস্ত্র -গুলিসহ গ্রেপ্তার ২

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে আরিফুল ইসলাম রকি শেখকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিহতের বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- খানখানাপুর ইউনিয়নের চরখানাখানাপুর গ্রামের নাজিমউদ্দিন শেখের ছেলে মো. রাকিব শেখ ও কুষ্টিয়ার দহকুলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইয়ামিন আলী। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ এবং দুটি কার্তুজের মাথার অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার রাজবাড়ী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান জানান, মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতিপূর্বে ওই এলাকায় এক যুবকের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। ওই মামলায় গ্রেপ্তার হয়ে রকি শেখ কারাগারে ছিল। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

হত্যাকাণ্ডের সাথে আরও যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনুদ্দিন চৌধুরী, ডিআইও (ওয়ান) সাইদুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের অনতিদূরে একটি দোকানে বসে থাকাবস্থায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে রকি শেখকে গুলি করে হত্যা করে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office