শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ব্রাজিলে এক দিনে করোনায় ১৬৪১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনায় নিহতদের কবর দেওয়া হয় পারকু তারুমা সমাধিক্ষেত্রে। মানাউস, অ্যামাজোনাস রাজ্য, ব্রাজিল, ২৫ ফেব্রুয়ারি ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলে গতকাল মঙ্গলবার এক দিনে করোনাভাইরাসের সংক্রমণে ১ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছেন ৫৯ হাজার ৯২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়।

এর আগে এক দিনে ১ হাজার ৫৯৫ জনের মৃত্যু হয়েছিল। সেই দিনটি ছিল জুলাই মাসে।

দেশটিতে করোনার সংক্রমণের সংখ্যা নতুন করে ব্যাপক আকারে বাড়ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা।

এখন পর্যন্ত ব্রাজিলে ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৬ লাখ মানুষ শনাক্ত হয়েছেন।

ব্রাজিলের রাজ্য গভর্নররা বলেছেন, কেন্দ্রীয় সরকারকে পাস কাটিয়ে তাঁরা যৌথভাবে কোভিড-১৯ টিকা কিনবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office