শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করতোয়া তীরে আজও দিনভর বিলাপ

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

করতোয়ায় নৌকাডুবিতে স্বজনহারা মানুষ আজও ভিড় করেন নদী তীরে। সকাল থেকে রাত পর্যন্ত বিলাপ করেন কেউ কেউ। নৌকাডুবির তৃতীয় দিনে এসে একে একে উদ্ধার হয় আরও ১৮ মরদেহ। তাদের স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। আর যারা আজও স্বজনের খোঁজ পাননি তাদের দৃষ্টিতে ছিল শূন্যতা, বুকে দহন।

নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। তিনি জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার পর থেকে সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার হয়। এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন।

গত রোববার পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাটি ঘটে। এতে কেউ হারিয়েছেন পুত্র-কন্যা, কেউ বাবা-মা, ভাই-বোন। একসঙ্গে এতো মানুষের মৃত্যু আগে দেখেনি এই এলাকার মানুষ।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক শেখ মো. মাহাবুবুল আলম জানান, আজ সকাল থেকে পঞ্চগড় ও আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধারকাজ করে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন উদ্ধারকাজে অংশ নেন। সন্ধ্যা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যে চারজন এখনও নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান চলছে।

রোববার দুপুরে মহালয়া উদযাপন করতে নৌকায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। যাত্রী নিয়ে আওলিয়া ঘাটে করতোয়ায় ডুবে যায় নৌকাটি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office