শিরোনাম
ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী

আবরার হত্যার রায়: আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় যা বলছেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আবরার হত্যা মামলার রায় ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বুয়েটের শিক্ষার্থীরা। বুয়েট, ঢাকাছবি: সংগৃহীত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার দুপুরে আবরার হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এরপর বেলা দেড়টার দিকে নিজের কার্যালয়ে সাংবাদিকদের কাছে রায় নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। আর বেলা ২টা ১০ মিনিটের দিকে বুয়েটের শহীদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বুয়েট শিক্ষার্থীরা।

বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার বলেন, ‘রায়ে শাস্তি যা হয়েছে, তা যথেষ্ট। বিচার বিভাগ তাঁদের প্রজ্ঞা ও আইন অনুযায়ী যথেষ্ট সঠিকভাবে বিচার করেছেন বলে আমরা মনে করি। এর ওপর আমাদের আস্থা রাখা উচিত। আমরা আশা করি, রায়টি যেন স্বল্প সময়ের মধ্যে কার্যকর হয়। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের মনে রাখতে হবে যে এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে।’

আবরারের পরিবারের প্রতি সব সময় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বুয়েট উপাচার্য। তিনি বলেন, ‘আবরারের পরিবারের প্রতি আমরা সব সময়ই সহমর্মিতা দেখিয়েছি। বুয়েটের পক্ষ থেকে যত দূর সম্ভব আইনি ও আর্থিক সাহায্য-সহযোগিতাও করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে। আইনি সহায়তা, আনুষঙ্গিক খরচ প্রভৃতি সবকিছুই আমরা বুয়েট থেকে বহন করছি। এ বাবদ এখন পর্যন্ত ৫৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া আর্থিক সংকটে পড়ায় আবরারের পরিবারকে গত ১ জুলাই থেকে প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে আমরা দিচ্ছি। নৈতিক দায়িত্বের জায়গা থেকে আমরা এই সহযোগিতা করে যাব।’

দুই বছর আগে ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ২০১৯ সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে ২২ জনকে আজ আদালতে আনা হয়। পলাতক তিনজন। আসামিরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা-কর্মী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office