শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

এবারের হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

পূর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজ ব্যবস্থাপনা আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার আশকোনায় বাংলাদেশ হজ অফিসের সভাকক্ষে পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্বপ্রস্তুতি হিসেবে হজ কার্যক্রমে সম্পৃক্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হজ কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ফরিদুল হক খান আরো বলেন, ইতিপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে হজে গমন করতে পারবেন।

কোনোক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ কর হবে না। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।
তিনি বলেন, ‘কভিড-১৯ পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণের হজ গমনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবে বলে জানিয়েছে। বাংলাদেশ থেকে হজে গমনের সুযোগ তৈরি হলে হজযাত্রীগণ যাতে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পূর্বের যেকোনো হজের চেয়ে আগামী হজকে আরো উন্নত, নির্বিঘ্ন ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কত সংখ্যক হজযাত্রী হজে গমন করতে পারবেন বিষয়টি সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় হজ চুক্তিতে নির্ধারিত হবে। ‘

প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর বাংলাদেশের পূর্ণ সংখ্যক হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office