শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য

এমন সন্তানের ফাঁসি হলেও আমি কষ্ট পাব না

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মায়ের কান্না। প্রতীকী ছবি (সংগৃহীত)

‘এমন সন্তানের ফাঁসি হলেও আমি কষ্ট পাবো না। তার অত্যাচারে সংসার সাজানো তো দূরের কথা বরং কয়েক দফা ভাঙার উপক্রম হয়েছিল। তারপরও সব সহ্য করেছি, সে আমার সন্তান বলে। আজ সে নিজেও সংসার করেছে। তারও সন্তান আছে। বসবাসও করছে আলাদা। তারপরও তার লোভী চোখ আমার আরেকটি সন্তান আশরাফ আলীর জীবন কেড়ে নিতে চেয়েছিল। জানিনা এ সন্তানটি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। আমি এমন পাষণ্ড সন্তানের শাস্তি চাই। আর কোনো মায়ের গর্ভে এমন সন্তানের যেন জন্ম না হয়।’

আবেগাপ্লুত হয়ে সম্প্রতি জলঢাকায় আহত ছেলের পাশে বসে এসব কথা বলছিলেন আশরাফ মাস্টারের মা জোলেখা বেগম (৭০)।

জোলেখা বেগম আরও বলেন, আমার আটজন সন্তান। ছয়জন ছেলে ও দুইজন মেয়ে। আমার ওই পাষণ্ড ছেলের নাম জহরতুল্লাহ (৪৮) এবং যে ছেলেকে তারা নির্দয়ভাবে পিটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছিল তার নাম আশরাফ আলী (৪২)।

আশরাফ একটি কলেজে হিসাববিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। তিনি বর্তমানে জলঢাকা উপজেলা সদরে বসবাস করছে। তার অপরাধ সে নিজের জমিতে কাঁচাঘর ভেঙে পাকা দোকানঘর নির্মাণ করছে।

আশরাফের স্ত্রী সেলিনা বেগম বলেন, প্রায়ই জহরতুল্লাহ ও তার তিন সন্তান আমার স্বামীর গায়ে হাত তুলে থাকে। সম্মানের জন্য লজ্জায় আমার স্বামী এসব কথা বাইরে কিংবা আইনি আশ্রয় নেয়নি। তারপরও ৯ নভেম্বর তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমার স্বামী ডিমলা থানায় একটি অভিযোগ দেয়।

তিনি বলেন, জলঢাকা হতে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৬ কিলোমিটার। পরদিন ডিমলার চাপানীবাজারে কাজ করতে থাকা মিস্ত্রি আমার স্বামীকে মোবাইল ফোনে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে যাওয়ামাত্রই আমার স্বামীর ওপর তারা আকস্মিকভাবে দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় আমার স্বামীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। ২৪ দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরি। ডাক্তার বলেছেন তার স্বাভাবিকভাবে চলাচল করতে অনেক সময় লাগবে।

তিনি আরও বলেন, আমার স্বামীকে যারা নির্দয়ভাবে পঙ্গুত্বের দিকে নিয়ে গেল আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ মামলায় একজন আসামি পলাতক রয়েছে। বাকিরা জামিনে আছে। দ্রুতই মামলার চার্জশিট দেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office