শিরোনাম
লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত যুবক গণপিটুনিতে নিহত বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা আইডিআরএ চেয়ারম্যানকে পপুলার লাইফের শুভেচ্ছা বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তরের ঘোষণা আইডিআরএ চেয়ারম্যানের চার মোবাইল অপারেটরের কাছে রাজস্ব বকেয়া ১৩১৪৪ কোটি টাকা: মন্ত্রী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হোটেল পুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
Advertise with us

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার দায়ে নুর আলম ২ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বঙ্গবন্ধুর ম্যুরাল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করার দায়ে গ্রেফতার হওয়া নুর আলমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল আদালত। বৃহস্পতিবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর করার বিষয়টি খতিয়ে দেখতে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, ১ জানুয়ারি বিকালে উপজেলা শহরের থানা সড়কের পূর্ব চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের বেদিতে উঠে ইট দিয়ে আঘাত করে উপজেলার রঘুনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে নুর আলম। এতে ম্যুরাল আংশিক ভেঙে যায়। এ সময় স্থানীয়রা নুর আলমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office