শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

হিলি দিয়ে ভারত থেকে এলো চালের প্রথম চালান

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চাল

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো চালের প্রথম চালান। ভরা মৌসুমেও বাজারে অস্থিরতা বিরাজ করায় শুল্ক কমিয়ে এ চাল আমদানি। শনিবার প্রথম চালানে ৩টি ট্রাক হিলি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে চাল এসেছে ১১২ টন। ৩ বছর পর এ বন্দর দিয়ে দেশে প্রবেশ করলো চালবাহী ট্রাক।

 

জানা যায়, মেসার্স জগদীশ চন্দ্র রায় নামে একটি প্রতিষ্ঠান ১০ হাজার টন চাল আমদানির অনুমতি পায়। এর মধ্যে প্রথম চালানের ৬০০ টনের মধ্যে ১১২ টন চাল দেশে প্রবেশ করলো।

এ বন্দর দিয়ে রেনু কন্সট্রাকশন নামে আমদানিকারক আরও একটি প্রতিষ্ঠান চাল আমদানির অনুমতি পেয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। তাদেরও চাল দুই-একদিনের মধ্যেই ভারত থেকে দেশে আসবে। আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি আনিছুর রহমান জানান, তারা ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এ স্থলবন্দর দিয়ে চাল আনতে আরও বেশ কয়েকজন আমদানিকারক অনুমতি পেয়েছেন। তাদের চাল আসতে শুরু করলে বাজারে এর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, বন্দরের অনান্য প্রতিষ্ঠানও চাল আমদানির জন্য এলসি করেছে। আমদানি পুরো দমে শুরু হলে বাজারে চালের দামও কমে আসবে।

এর আগে এ বন্দর দিয়ে সবশেষ ২০১৭ সালে ভারত থেকে দেশে চাল আমদানি হয়।

সরকার ২৭ ডিসেম্বর চাল আমদানির শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে। এরপর ৭ জানুয়ারি আরও ১০ শতাংশ কমিয়ে চালের আমদানি শুল্ক ১৫ শতাংশ করার ঘোষণা দেয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office