শিরোনাম
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ পর্যন্ত সময় পেল মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কারিগরি ত্রুটিতে সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

ওয়ার্নের মৃত্যুর খবর শোনার পর খেলা কঠিন ছিল: রশিদ খান

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ২০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আজ দ্বিতীয় ম্যাচের এক মুহূর্তে লিটন দাসের সঙ্গে রশিদ খান

আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। অথচ কাল রাতটা রশিদ খান ঠিকমতো ঘুমাতেই পারেননি।

শেন ওয়ার্নের মৃত্যুর খবর শোনার পর যেন মাঠে নামার মানসিক শক্তিটাই হারিয়ে ফেলেছিলেন আফগানিস্তান দলের লেগ স্পিনার। সত্যি কি ওয়ার্ন নেই! প্রশ্নটার উত্তর খুঁজতে বারবার ইন্টারনেটে খবরটা দেখছিলেন রশিদ।

ওয়ার্নের মৃত্যুশোকে কাতর রশিদ কথাগুলো বলছিলেন আজ ম্যাচের ফাঁকে। ৪ ওভার বল করে ৩০ রানে ১ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফেরার পথে এই লেগ স্পিনার বলছিলেন, বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের মতো মাত্র ৫২ বছর বয়সে ওয়ার্নের চলে যাওয়াটা তাঁর কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল, ‘ওয়ার্নের মৃত্যুর খবর শোনার পর খেলাটা কঠিন ছিল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কীভাবে আজ খেলব! সারারাত তাঁর কথাই ভেবেছি। এখনো বিশ্বাস হচ্ছে না। আমি সকালে ঘুম থেকে উঠলাম এবং কয়েকবার আমার ফোনটা দেখলাম। বোঝার চেষ্টা করলাম আসলে গত রাতে কী ঘটেছিল! এমন ঘটনা বিশ্বাস করার মতো নয়।’

রশিদের চোখে ওয়ার্নের মৃত্যুতে ক্রিকেট বিশ্ব হারাল একজন ক্রিকেট শিক্ষককেই, ‘মেনে নেওয়া সত্যিই কঠিন, তবে এটাই জীবন। আপনি জানবেন না কখন আপনার পালা আসবে, এটাকে মেনে নিতে হবে। কোচ হিসেবে তাঁর অনেক কিছু দেওয়ার বাকি ছিল, তাঁর মতো ব্যক্তিত্বের কাছ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু পাওয়ার ছিল, বিশেষ করে আমার জন্য।’

সাদা বলের ক্রিকেটে রশিদ খুব দ্রুতই নিজেকে বিশ্বসেরার জায়গায় নিয়ে গেছেন। এখন বাকি লাল বলেও সে জায়গাটা নেওয়া। ওয়ার্ন সে জন্য নিজ থেকেই রশিদকে সাহায্য করতে চেয়েছিলেন। বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার সময় রশিদের সঙ্গে ওয়ার্ন লাল বলের বোলিং নিয়ে কাজও করেছেন।

ornar

শেন ওয়ার্ন ও রশিদ খান। ওয়ার্নের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন রশিদ ছবি: টুইটার

মেলবোর্নে ওয়ার্নের সঙ্গে সেই স্মৃতিও স্মরণ করলেন রশিদ, ‘আমরা এমসিজিতে একসঙ্গে বোলিং করেছি, এটা আমার জন্য অনেক বড় সম্মানের। আমি খুব আগ্রহী ছিলাম টেস্ট ক্রিকেটের বোলিং নিয়ে তাঁর সঙ্গে কাজ করতে। তিনিও রাজি ছিলেন, আমাকে পছন্দ করতেন। বলতেন “টেস্টে ভালো করতে তোমাকে সাহায্য করতে পারলে আমি খুশিই হব।” আমি সেই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। বিগ ব্যাশে সে সুযোগটা এসেছিল।’

ওয়ার্নের মৃত্যুর খবর শোনার পর থেকে শুধু মেলবোর্নের স্মৃতিগুলোই ঘুরেফিরে মনে পড়ছে রশিদের। ওয়ার্নের মতো একজনকে যে ভুলে যাওয়ার কঠিন! রশিদ বলছিলেন, ‘তিনি আমাকে ডেকে নিয়েছিলেন। আমাদের মাঝে কথাও হয়েছিল। তাঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার অবিশ্বাস্য লেগেছে। যেসব স্মৃতি আমাদের ছিল, অভিজ্ঞতা ভাগাভাগি করা, যেসব কথা উনি আমাকে বলেছেন, আমি সবই অনেক মিস করব। কী দুর্দান্তই না ছিল এমসিজির সেসব মুহূর্ত! নিশ্চিতভাবেই বিশ্ব ক্রিকেটে কালকের দিনটা সবার জন্য দুঃখের।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office