শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সাফজয়ী নারী দলকে অভিনন্দন মাশরাফি-তামিমের

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাফজয়ী নারী দলকে অভিনন্দন মাশরাফি-তামিমের

সংগৃহীত ছবি

টানা দুই বার নারী সাফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাবিনা খাতুনের দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত পুরো দেশ। নারী ফুটবলের সাফল্য ছুঁয়ে গেছে ক্রিকেট তারকাদেরও। নারী দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক দুই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল।

২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।

মাশরাফি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগেরবার ছিল স্বপ্ন পূরণের অনির্বচনীয় আনন্দ, এবার প্রত্যাশা পূরণের উচ্ছ্বাস। ওরা অদম্য, ওরা অপ্রতিরোধ্য, ওরা বাংলাদেশের মুখ…অভিনন্দন বাংলার মেয়েদের।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘বাংলাদেশের ফুটবলে ও বাংলাদেশের ক্রীড়া জগতের জন্য অসাধারণ একটি মুহুর্ত। মেয়েদেরকে অনেক অভিনন্দন।’

বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। বুধবার (৩০ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিবৃতিতে ড. ইউনূস বলেন, আমাদের নারী ফুটবল দলের বিরাট অর্জন।

তিনি বলেন, আমি তোমাদেরকে নিয়ে গর্বিত। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। অভিনন্দন সেসব খেলোয়াড়দের যারা আমাদের এই গৌরব এনে দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office