শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

এ বছরেই ভারত সফরে যাচ্ছে পাকিস্তান!

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ক্রিকেটের ২২ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই টান টান উত্তেজনা। যেন বাঘ-সিংহের লড়াই। আর দ্বিপক্ষীয় সিরিজ হলেও প্রতিটি বলে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি।

বাস্তবতা এমন হলেও তা প্রায় এক দশক ধরে উপভোগ করতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।

সীমান্ত সমস্যার কারণে প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপ ছাড়া ক্রিকেট মাঠে দুই দেশের দেখা-সাক্ষাৎ হচ্ছে না।

বিগত আট বছর ধরে এমন হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

অবশেষে ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষার প্রহর ঘুচতে চলেছে। আর তা ঘটতে পারে এ বছরেই!

পাকিস্তানের প্রথম সারির দৈনিক ‘জাঙ’ দাবি করেছে, দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ইতোমধ্যে আলোচনায় এগিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড। পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ও বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) মধ্যে সম্পর্কোন্নয়ন ঘটলে এ বছরই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বিরাট কোহলির দল।

এ বিষয়ে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপক্ষীয় সিরিজ করার আলোচনা চলছে। পিসিবিকে ভারত সফরের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে পাকিস্তান সরকার। আলোচনা আলোর মুখ দেখলে এ বছরের শেষ দিকে সিরিজটি মাঠে গড়াতে পারে। ভারতের মাটিতে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে পাকিস্তান।

উল্লেখ্য, দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ার বিষয়ে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পরকে দায়ী করে আসছেন বহুদিন ধরে।

গত বছরের শেষ দিকে সিরিজ বন্ধের জন্য ভারত সরকারকেই দায়ী করে বক্তব্য দিয়েছিল পিসিবি।

প্রসঙ্গত ২০১২-১৩ সালে সবশেষ ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। সেই সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় ভারত।

তথ্যসূত্র: ডব্লিউআইওনিউজ, স্পোর্টসকিডা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office