শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: নাসির

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৪০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ক্রিকেটার নাসির হোসেন ও কেবিন ক্রু তামিমা তাম্মি। ছবি: সংগৃহীত

কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মির আগের স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্যের জেরে বুধবার বিকালে বনানীতে সংবাদ সম্মেলনে আসেন নাসির হোসেন ও তামিমা। এ সময় তাদের আইনজীবীও উপস্থিত ছিলেন। তারা দাবি করেন, বৈধ প্রক্রিয়াই তারা বিয়ে করেছেন। তাদের বিরুদ্ধে রাকিব নামে ওই যুবক অপপ্রচার চালাচ্ছেন।

এর আগে এদিন ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এরপরই এই নবদম্পতি সংবাদ সম্মেলনে আসেন।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে নাসির হোসেন বলেন, এতদিন ও শুধু তামিমা ছিল। আজ থেকে তামিমা হোসেন। আমি চাইব না কেউ কোনোভাবে ওর বিরুদ্ধে কিছু বলুক। যারাই যেখান থেকে কিছু বলবে আমি আইনগত ব্যবস্থা নেব।

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাদের আইনজীবী জানান, আদালতে তারা সব প্রমাণাদি উপস্থিত করবেন। তারা গণমাধ্যমে মামলার খবর শুনেছেন, এখনো কোনো নোটিশ পাননি।

সংবাদ সম্মেলনে তাদের পক্ষে আইনজীবী তালাকনামার কপি উপস্থিত সাংবাদিকদের হস্তান্তর করেন। পাশাপাশি তাদের লিখিত বক্তব্যের কপিও দেন।

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নাসির। পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে সেদিন বিয়েটাও করে ফেলেন। বিয়ের সপ্তাহ না গড়াতেই রাকিব হাসান নামে এক যুবক নাসিরের স্ত্রীর নামে জিডি করেন। রাকিবের অভিযোগ– নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। নাসিরকে বিয়ের আগে তামিমা রাকিবকে ডিভোর্স দেননি। ওই সংসারে তাদের আট বছরের কন্যাসন্তান রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office