শিরোনাম
শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে : ববি হাজ্জাজ রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজারের স্বীকৃতি পেলেন বাংলাদেশের আলমগীর নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বিএনপি নেতা রিজভী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হাসপাতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। পরে বুধবার (১৭ মার্চ) করোনা টেস্ট করালে পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান। তিনি বলেন, বুধবার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার করোনা টেস্ট করলে তা পজেটিভ আসে। তার উন্নত চিকিৎসার জন্য তাকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। তিনি আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন।

এছাড়া বিএনপির আরও একাদিক্রমে নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা সবাই দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান শাইরুল কবির খান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office