শিরোনাম
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এলপিজি নিয়ে কারসাজি করলে সরকার কঠোর হাতে দমন করবে : বাণিজ্যমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ চামড়াশিল্পের সংকট কাটাতে আর সময় নষ্ট করতে চাই না : বিসিক চেয়ারম্যান ‘চকবাজার মনসুর খান প্লাজায় আগুনে ছয়তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে’ প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার : আইনমন্ত্রী বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী

 কার্যক্রম শুরুর চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে নতুন এই সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংকের পথচলা শুরু হলো।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন ব্যাংকের কার্যক্রম চালু করতে আর কোনো প্রশাসনিক বাধা নেই।

অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পর গত ৯ নভেম্বর ব্যাংকটি প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল। এরপর আরজিএসসি থেকে নাম ছাড়পত্র পাওয়া, চলতি হিসাব খোলা ও ব্যাংক কোম্পানি আইনের অন্যান্য শর্ত পূরণের দায়িত্ব ছিল সরকারের ওপর।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ব্যাংকটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। একীভূত হওয়া পাঁচ ব্যাংক হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংক প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। মতিঝিল অফিসে নতুন ব্যাংকের হিসাব খোলার প্রক্রিয়া চলছে। রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, নতুন ব্যাংকের মোট পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) হবে ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি, আর ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ারের মাধ্যমে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ইসলামি ব্যাংকখাতে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office