শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বুধবার গভীর রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মিয়ানমার সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা সীমান্ত দিয়ে মিয়ানমার হতে ইয়াবার বড় একটি চালান আসার সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেয় বিজিবির একটি দল। একসময় মিয়ানমারের দিক থেকে ৮/১০ জন সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা তাদের থামার জন্য নির্দেশ দেন। এ সময় পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, একপর্যায়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গল দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে লুঙ্গি মোড়ানো একটি ব্যাগের ভেতর থেকে ৪ লাখ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। এ ঘটনায় আইনি প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office