শিরোনাম
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আঞ্চলিক সহযোগিতা গড়ে তুললে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

জেনারেল কাসেম সোলাইমানির নামে ইরানের ক্ষেপণাস্ত্রবাহী রণতরী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কিন হামলায় নিহত লে. জেনারেল কাসেম সোলাইমানির নামে ক্ষেপণাস্ত্রবাহী রণতরী শিগগিরই উদ্বোধন করছে ইরান।

ফার্সি ১৪০০ সালে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ওই রণতরী উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি। খবর তাসনিম নিউজের।

আগামী ২০ মার্চ ফার্সি ১৩৯৯ সালের সমাপ্তি হবে এবং রোববার থেকে ১৪০০ সাল শুরু হবে। আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি টেলিভিশনের এক টকশোতে এ কথা বলেন।

তিনি বলেন, তার বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই রণতরী নির্মাণ করছে।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, রণতরীটি ৪৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এই রণতরী থেকে ‘ভূমি থেকে ভূমিতে’, ‘ভূমি থেকে আকাশে’ এবং ‘আকাশ থেকে ভূমিতে’ নিক্ষেপযোগ্য নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। এর ফলে ইরানের নৌবাহিনীর রণসক্ষমতা বহুগুণে বেড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।

অ্যাডমিরাল তাংসিরি বলেন, ফার্সি ১৪০০ সালে এ ধরনের তিনটি জাহাজ আইআরজিসির নৌবাহিনীতে যুক্ত হবে। এগুলোর একটির নাম দেয়া হবে ‘আবু মাহদি আল-মুহান্দিস’।

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা।

ওই হামলায় কাসেম সোলাইমানির সঙ্গে ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ ১০ জন নিহত হন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office