শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, পুড়ে গেছে ৯ বাস ও ১৫টি দোকান

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৮ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্ট্যান্ডে থাকা অন্তত ৯টি বাস পুড়ে গেছে। এ সময় ১৫টি দোকানও পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে পার্কিং করে রাখা অন্তত পাঁচটি বাস ও কিছু দোকান পুড়ে গেছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office