শিরোনাম
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ

নানা জল্পনা কল্পনার পর বিএনপিতে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সাইফুল আলম সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নানা জল্পনা কল্পনার পর বিএনপিতে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সাইফুল আলম সিদ্দিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ব্যক্তি মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার ৩ নং ভাটেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।

দীর্ঘদিন ধরে তাঁর বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার গুঞ্জন চলছিল স্থানীয়ভাবে। এরই মধ্যে এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে কুলাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন। এছাড়া ভাটেরা ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ রনি হাসান সালাম, সাংগঠনিক সম্পাদক আকুল খানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানের বিষয়ে এক প্রতিক্রিয়ায় মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১ দফা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর কর্মকাণ্ডেও উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office