শিরোনাম
এপেক্স স্পিনিং ও ফুডসের ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা ব্যাংক-বিমা, সিগারেট ও মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক আঞ্চলিক সহযোগিতা গড়ে তুললে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে: মাহদী আমিন নারীর শুধু উপস্থিতি নয়, প্রয়োজন কার্যকর অংশগ্রহণ : সিইসি সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী কৃষি অর্থায়নকে শক্তিশালী করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা বেঙ্গল ইসলামি লাইফের এজিএমে ২% নগদ লভ্যাংশ অনুমোদন আইডিআরএ’র উদ্যোগে তৃতীয় দফায় ২৬ কোটি টাকার বীমা দাবি পরিশোধ ৪ অক্টোবর

ফের বিটিএমএর প্রেসিডেন্ট হলেন শওকত আজিজ রাসেল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন শওকত আজিজ রাসেল। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৫ নভেম্বর বিটিএমএর গুলশান কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর বিধি ২৪(১) অনুযায়ী ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৫-২৭ মেয়াদে বিটিএমএর নেতৃত্ব দেবেন শওকত আজিজ রাসেল। তিনি আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের টেক্সটাইল শিল্পে একজন উদ্যোক্তা।

একইসঙ্গে বিটিএমএর তিনজন ভাইস-প্রেসিডেন্টও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. শামীম ইসলাম, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে মো. আবুল কালাম ও টেক্সটাইল প্রোডাক্ট প্রসেসর ক্যাটাগরি থেকে শফিকুল ইসলাম সরকার।

আজ বৃহস্পতিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা আনুষ্ঠানিকভাবে বিদায়ী নেতৃত্বের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় পুনরায় নির্বাচিত হওয়ায় শওকত আজিজ রাসেল বিটিএমএর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

২০২৫-২৭ মেয়াদে বিটিএমএর অন্যান্য নির্বাচিত পরিচালকরা হলেন- মো. বাদশা মিয়া, সাজিদ ইসরাক, মো. তানভীর খান, মো. শাহিদ আলম, মো. খোরশেদ আলম, আফরোজা খানম, রুহুল আমিন, মির্জা আহমেদ ইস্পাহানী, নাইম হোসেন, রুবায়েত হায়দার, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, সানচিয়া চৌধুরী, চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, সৈয়দ ইলিয়াস শিরাজী, সৈয়দ রেজওয়ানুল হক, মো. কাওসার হোসেন, নূরে-ইয়াসমিন ফাতেমা, নাদিরুজ্জামান খাঁন, বি এম শোয়েব, মো. মিজানুর রহমান, মো. সোহেল খান, মাহবুবুর রহমান মনির এবং মতিউর রহমান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office