শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আর নেই

অনলাই ডেস্ক:   |   মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মোশাররফ রুবেল, ২০১৬ সালের ছবি এটি

প্রায় তিন বছর ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল আজ মারা গেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সহপাঠী ও বন্ধু মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী।

ঢাকার একটি হাসপাতালে ৪০ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

দুই হাজার উনিশ সাল থেকেই জটিল এই রোগে ভুগছিলেন মোশাররফ হোসেন রুবেল।

স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রেখে গেছেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ছিলেন তিনি।

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল।

দুই হাজার বিশ সালে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি, কিন্তু গত বছর আবারও নতুন করে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।

গত মাসে বেশ গুরুতর অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চলতি মাসের ১৫ তারিখ বাসায় ফিরেছিলেন।

ঢাকার ইউনাইটেড হাসপাতালের একজন মুখপাত্র জানিয়েছেন, আজ মোশাররফ হোসেন রুবেল আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুরুর দিকে যখন মস্তিষ্কের টিউমার ধরা পড়ে তখন সার্জারির জন্য প্রায় দেড় কোটি টাকার প্রয়োজন ছিল বলে তিনি ফ্ল্যাট বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন।

ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে বলে সার্জারির আগেই ততদিনে এক কোটি টাকা খরচ হয়ে গিয়েছিল বলে জানান, বন্ধু জাহিদুর রহমান।

বাঁ হাতি স্পিন ও লেট অর্ডারে ব্যাটিং- দুই মিলিয়ে ঢাকার ক্রিকেটে দ্রুতই মানিয়ে নিয়েছিলেন রুবেল। সাকিব আল হাসান-আব্দুল রাজ্জাকদের পূর্বে বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিকের অবসরের পর জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি।

তার প্রথম আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ওয়ানডে সিরিজে।

কিন্তু কয়েক মাস পরেই কথিত বিদ্রোহী ক্রিকেটারদের লিগ, ইন্ডিয়ান ক্রিকেট লিগে যোগ দেয়ায় রুবেল বেশিদিন খেলতে পারেননি জাতীয় দলে। তখন আইসিএলগামী ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অবসরের চিঠিও দিয়েছিলেন।

২০০৯ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তখন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ফেরেন মোশাররফ রুবেল।

২০০১-০২ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন এই বাহাতি স্পিনার।

রুবেল ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটেই অবদান রেখেছেন।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচে ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছিলেন।

যদিও মূলত ছিলেন বাহাতি স্পিনার কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ৩৩০৫ রান, সেঞ্চুরিও করেছেন দুটি, ১৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে।

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৩৯২টি উইকেট নিয়েছিলেন।

ব্রেইন টিউমার ধরা পড়ার আগে শেষবার ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছিলেন মোশাররফ রুবেল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office