শিরোনাম
শুধু পরীক্ষায় ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে : ববি হাজ্জাজ রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজারের স্বীকৃতি পেলেন বাংলাদেশের আলমগীর নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ

বিশ্বে করোনায় মৃত্যু ২৬ লাখ ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

 

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৭১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ ৯৯ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৩৮০ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ৭৯২ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৪৩৯ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ২২৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৭৫২ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৫১ হাজার ৬৬৫ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৩৯৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে আছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে মঙ্গলবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৩০ হাজার ৪৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৯২৩ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৯ হাজার ৩৯৮ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৮৫৩ জনের।

মৃত্যু ও আক্রান্ত বিবেচনায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৩৫ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৮০১ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office