শিরোনাম
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১২ অক্টোবর উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর পুরাতন গাড়ির যন্ত্রাংশের আড়ালে বিএমডব্লিউ রেসিং কার ও যন্ত্রাংশ যক্ষ্মা রোগ শনাক্তকরণে ১ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার অনুদান দি‌চ্ছে জাপান ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় কুলাউড়ায় জাগরণ হাজীপুরের অভিষেক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভারতে ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ৩০ জুন ২০২১   |   প্রিন্ট   |   ২০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

ভারতে প্রাণঘাতী করোনার সংক্রমণের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের হুমকি এবং ডেল্টা ভ্যারিয়েন্ট বৃদ্ধি পাওয়ার মধ্যে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। ডিরেক্টর জেনারেলের অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ)আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে ‘ডিজিসিএ’ আন্তর্জাতিক ফ্লাইটে আরোপিত নিষেধাজ্ঞা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল। তবে উপযুক্ত কর্তৃপক্ষ কেবলমাত্র নির্বাচিত রুটে আন্তর্জাতিক নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে অনুমতি দিতে পারে।

বুধবার (৩০ জুন) ‘ডিজিসিএ’র জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক বিমানের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কোনও প্রভাব কার্গো বিমানের উপরে পড়বে না। একইসঙ্গে এই নিষেধাজ্ঞায় সেসব ফ্লাইটকেও ছাড় দেওয়া হয়েছে, যা ‘ডিজিসিএ’ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, ভুটান, ফ্রান্সসহ ২৭ টি দেশের সঙ্গে এয়ার বাবেল চুক্তি করেছে ভারত। ওই চুক্তি অনুসারে বিশেষ আন্তর্জাতিক বিমানগুলো তাদের অঞ্চলের মধ্যে বিমান সংস্থা দ্বারা পরিচালিত হতে পারে।

 

করোনা মহামারির প্রকোপের মধ্যে ২০২০ সালের ২৩ মার্চ ভারতে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল। তবে, ২০২০ সালের মে থেকে বন্দে ভারত অভিযান এবং ২০২০ সালের জুলাই থেকে কিছু নির্বাচিত দেশের মধ্যে দ্বিপক্ষীয় এয়ার বাবেল ব্যবস্থাপনার আওতায় আন্তর্জাতিক বিমান চালানো হচ্ছে। পার্সটুডে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office